বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ক্ষমতায় দল, তবু বিচারে নেই অগ্রগতি: নিহত বিএনপি নেতা হারুনুর রশিদ মোল্লার পরিবারের অপেক্ষা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
Oplus_16908288

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী জেলা সদরের ২০নং আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা হত্যার পাঁচ বছর পার হলেও এখনো বিচার শুরু হয়নি। বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ২০২১ সালের ১৩ আগস্ট মাগরিবের নামাজের পর গাড়ি থামিয়ে তাকে গুলি করে হত্যা করা হয় । দলীয়ভাবে তার দল বিএনপি বর্তমানে ক্ষমতায় থাকলেও এই হত্যাকাণ্ডের তদন্তে কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ তুলেছেন নিহতের সন্তান।

পরিবারের অভিযোগ, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই হারুনুর রশিদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া শুরু হয়। ২০১১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী হয়েও তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিতে পারেননি। একাধিক মামলায় কয়েক দফা কারাভোগের পর ২০১৬ সালের ইউপি নির্বাচনে ধানের শীষ প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। নির্বাচনের পর নতুন মামলায় জড়িয়ে প্রশাসন তাকে ক্রসফায়ারের তালিকাভুক্ত করে বলে অভিযোগ করে তার পরিবার।

যৌথবাহিনীর অভিযান থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে তিনি প্রতিবেশী দেশেও তিনি আশ্রয় নিতে বাধ্য হন। পরবর্তীতে ফসলি জমি বিক্রি করে সেই তালিকা থেকে নাম কাটানো হয়। ২০১৮ সালের জাতীয় নির্বাচনে সক্রিয় থাকাকালীন আবারও নতুন করে মামলা-হামলার মুখে পড়েন তিনি।

পরিবার জানান, করোনা মহামারিকালে চট্টগ্রাম থেকে হারুনুর রশিদকে গুম করা হয় এবং পরবর্তীতে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এই সময়ের মধ্যেই তাদের বসতঘরে আগুন দেওয়া হয় বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা, যার জন্য তারা আওয়ামী লীগ-সংশ্লিষ্ট একটি পক্ষকে দায়ী করেন। এসব ঘটনার কোনোটিরই প্রশাসনিক তদন্ত বা প্রতিকার হয়নি বলে দাবি পরিবারের।

এদিকে নিহত এ বিএনপি নেতার পরিবারের অভিযোগ ক্ষমতায় এসেও পাশে দাঁড়ায়নি দল। 

নিহতের মেয়ে মাহি জানান, মিথ্যা মামলায় তার আরেক ভাই এক বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন, অথচ কোনো অপরাধ তিনি করেননি

তিনি বলেন, দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত থাকায় ত্যাগী নেতাকর্মী ও তাদের পরিবারের খোঁজখবর কেউ রাখছে না। “বিএনপি এখন ক্ষমতায়, কি করেছে এই বিএনপি আমাদের পরিবারের জন্য?”

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com