বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

জনপ্রিয়তায় শীর্ষে কমলনগরের হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. বাবুল

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
Oplus_16908288

কমলনগর উপজেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৭ নম্বর হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা মো. বাবুল।

দলীয় নেতাকর্মী ও স্থানীয় সমর্থকদের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আলোচনা চলছে। তাঁর সমর্থকদের দাবি, ত্যাগ ও দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকার কারণে চেয়ারম্যান পদে বাবুলকে দেখতে চান ইউনিয়নের সর্বস্তরের মানুষ।

মো. বাবুল ৭ নম্বর হাজিরহাট ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি কমলনগর উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। 

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকা বাবুল বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি কারাবরণও করেন। সে সময় তাঁকে পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। তাঁর সমর্থকদের মতে, দলের জন্য এসব ত্যাগ তাঁকে স্থানীয় নেতাকর্মীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা দিয়েছে।

চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণার পর বাবুল বলেন, নির্বাচিত হলে হাজিরহাট ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চান। বিশেষ করে এলাকায় মাদক নির্মূল, তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা এবং প্রতিকূল সময়ে নেতাকর্মীদের পাশে থাকার কারণে চেয়ারম্যান পদে বাবুল একজন শক্তিশালী প্রার্থী। তাকে মূল্যায়নে মাধ্যমে দল থেকে প্রার্থী ঘোষণা করে এলাকার জনগণের সেবা করার সুযোগ দিবেন এটাই নেতাকর্মীদের দাবি।

এদিকে হাজিরহাট ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মো. বাবুলের নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসায় নির্বাচনকে ঘিরে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com