বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বাগেরহাটে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

‘জীবাশ্ম জ্বালানিমুক্ত পৃথিবী ও ন্যায্য রূপান্তর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে পালিত হয়েছে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’। 

আজ শনিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে কর্মসূচিতে অংশগ্রণকারীরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমানো এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান। 

এ সময় রঙিন ফেস্টুন, হাতে লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি মাস্ক পরে জীবাশ্ম জ্বালানির দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলে ধরে প্রতীকী প্রদর্শনী করা হয়। 

রামপালের বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাক্টিভিস্টা জেলার আয়োজনে এবং অ্যাকশনএইড সংস্থার সহযোগিতায় কর্মসূচিতে আটটি যুব সংগঠনের সংহতি জানান। এতে শতাধিক তরুণ জলবায়ু কর্মী ও বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি অংশ নেন। 

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবার সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জ্বালানি খাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নারী,শিশু  ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করে একটি সমতাভিত্তিক ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।

জলবায়ু কর্মী নিপা সাহা বলেন, জীবাশ্ম জ্বালানির নি:সরণ পরিবেশ ও জনস্বাস্থের জন্য বড় হুমকি। বাংলাদেশকে জলবায়ু বিপর্যয়ের ঝুঁকি থেকে রক্ষা করতে কয়লা ও তেলের ওপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে।

কর্মসূচিতে রবিউল ইসলাম, সুমিত ভট্টাচার্য, অমিত শীল, আব্দুল্লাহ আল ইমরান, সাজ্জাদুল ইসলাম রাকিব, সুমাইয়া ইসলাম মিম, মিম ঈশিতা দেবনাথ, মেহেদী হাসান ফাহিম, অর্পিতা বিশ্বাস, সামিয়া ইসলাম রাফা, অর্ণব মিস্ত্রি, আবিদা ইসরাত জয়া, সাব্বির শেখ ও শেখ মো. রোমানসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com