বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

জবি ইংরেজি বিভাগ অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশনের আহবায়ক ইকবাল, সদস্য সচিব জ্যোতির্ময়

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব ইকবাল আখতারকে আহ্বায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতির্ময় সাহা অপুকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও এলাইমনাই এ্যাসোসিয়েশন গঠন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তানিয়া তাহমিনা ও এলাইমনাই এ্যাসোসিয়েশন গঠন কমিটির সদস্য অধ্যাপক জনাব নাসির উদ্দিন আহমেদ এই নতুন কমিটির অনুমোদন দেন।

কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়াও ১১ জনকে যুগ্ম-আহ্বায়ক, ১ জনকে কোষাধ্যক্ষ ও ৩১ জনকে সদস্য রাখা হয়েছে। 

যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন: ইশরাত জাহান কেয়া, মোহাম্মদ আব্দুস সাদেক, কামরুল ইসলাম খান, মোহাম্মদ সফিকুল আলম খান, মো: আশিকুল ইসলাম, সাইফুল ইসলাম রাজু, মোঃ আল-আমীন, আবির সিদ্দিকী শুভ্র, জনাব ফারহানা আফরোজ জেমী, মোহাম্মদ ইলিয়াছ, কাজী এমাদ উদ্দিন (জেবেল) এবং কোষাধ্যক্ষ হিসেবে আছেন মোঃ আল আমিন।

কমিটির সদস্যরা হলেন, মো: শামসুজ্জামান সুরুজ, মো: রাশেদ খান মিলন, মোঃ অব্দুল কাদির, মোঃ ফিরোজ আলম রিফাত, কামরুল হক, প্রফেসর আরফান আলী খান, মোঃ হান্নান ঢালী,শুভাশীস সাহা, শরীফুল ইসলাম সোহাগ,সালাউদ্দিন সাদী, মোহাম্মদ শাহাদত হোসেন,ফাহমিদা ইয়াসমিন, জাহিদুল ইসলাম সজীব,শহিদুল ইসলাম,মোঃ মহসিন

,মোঃ বানেছুর রহমান, নুসরাত জাহান লাবনী, বীথি মজুমদার, মাহমুদুল হাসান, ফজলুর রহমান, জাহিদ হাসান নিলয়, মোর্শেদুল ইসলাম রিন্টু, মোঃ আব্দুল্লাহেল বাকী, মোঃ রবিউল আলম (দপ্তর), এপিএম সোহেল, নাহিদ হাসান সৈকত, অভি চৌধুরী পার্থ, মীর হানজালা আল মাসুদ, আব্দুল্যাহ আল ইমরান, রুনা আক্তার ও রায়হান হোসেন অপু।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com