বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন

জার্মানির ডুসেলডর্ফে প্রবাসী বাঙালিদের দুর্গোৎসব

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

জার্মানির মিউনিখ শহরের বাসিন্দা প্রতীক সাহা। পরিবারের সঙ্গে শারদ উৎসবে যোগ দিতে পাড়ি দিয়েছেন প্রায় পাঁচশো কিলোমিটার। এসেছেন ডুসেলডর্ফে।

বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল দূরে জার্মানির ডুসেলডর্ফ শহরে ঢাক-ঢোল আর বাদ্য-বাজনায় উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। ১৭ থেকে ২১ অক্টোবর পর্যন্ত আয়োজিত এ উৎসবে অংশ নেন প্রায় এক হাজার প্রবাসী বাঙালি।

জার্মানির নর্থ রাইন-ওয়েস্টফালিয়া রাজ্যের ডুসেলডর্ফ শহরে বাঙালি সাংস্কৃতিক সংগঠন কৃষ্টিবাড়ির উদ্যোগে দ্বিতীয়বারের মতো এ পূজার আয়োজন করা হয়। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত চলে পূজা-অর্চনা ও প্রার্থনা।

উৎসবে ছিল দেশীয় খাবারের আয়োজন। প্রবাসের মাটিতে দেশীয় খাবারের পাশাপাশি গান, নাচ ও নাটকের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন প্রবাসী বাঙালীরা।

প্রবাসের কঠিন বাস্তবতার মাঝেও এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন অংশগ্রহণকারীরা। বলছেন, প্রবাস জীবনে এধরনের অনুষ্ঠনই শিশু কিশোরদের মাঝে বাঙালি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত আচার্য বলেন, বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তাদের এ প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করেছে। পাশাপাশি কৃষ্টিবাড়ির সকল সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান তিনি।

প্রবাসে থাকা শিশু থেকে বৃদ্ধ—সবার মধ্যে বাঙালি সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com