বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে সম্প্রতি ইরান ও ইসরায়েল আবারও যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রভাবে জ্বালানি বাজারে তেলের দাম কিছুটা কমেছে।

যদিও ভবিষ্যতে সামরিক হামলার সম্ভাবনা থাকায় লেনদেনের শুরুতে আজ সকালে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছিল।

মঙ্গলবার দিনের শুরুতে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ১৩ সেন্ট বা ০.১৪ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪.৩৮ ডলারে পৌঁছে, যদিও এখন তা কমে ৯৩. ৪৪ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ১১ সেন্ট বা ০.১২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯১.৪১ ডলারে স্থির হয়েছে।

গতকাল হামলার সময় উভয় ক্যাটাগরির অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশ পর্যন্ত বেড়েছিল। কিন্তু আজ তা কিছুটা কমেই লেনদেন শুরু হয়েছে।

সূত্র: আলজাজিরা

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com