বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

বইমেলায় আসছে মুহাম্মদ আমিনুল ইসলামের কাব্যগ্রন্থ ‘নেকাবের আড়ালে’

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কবি মুহাম্মদ আমিনুল ইসলাম (অক্ষর পথিক)-এর ৩৫টি কবিতা নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে কাব্যগ্রন্থ ‘নেকাবের আড়ালে’। বইটি ইতোমধ্যে অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্ম রকমারিতে যুক্ত হয়েছে এবং এর প্রি-অর্ডার শুরু হয়েছে।

‘নেকাবের আড়ালে’ কাব্যগ্রন্থে মানুষের বাহ্যিক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অনুভূতি, উপলব্ধি ও জীবনবাস্তবতা কবিতার ভাষায় তুলে ধরেছেন কবি। কিছু অনুভূতি প্রকাশিত হয় না, কিছু সত্য আড়ালেই থেকে যায়—এমন ভাবনাকে কেন্দ্র করেই বইটির বিষয়বস্তু সাজানো হয়েছে।

কাব্যগ্রন্থটির উল্লেখযোগ্য কয়েকটি কবিতা হলো ‘কেন নেকাবের আড়ালে’, ‘নারী’, ‘গ্রন্থীমোচন’, ‘ডাকঘর’, ‘অনুগামী’ ও ‘নিষিদ্ধ কুটির’।

কবি মুহাম্মদ আমিনুল ইসলাম পাঠকদের বইটি সংগ্রহ করার পাশাপাশি তাঁদের ভালোবাসা ও আন্তরিক মতামত প্রত্যাশা করেছেন। রকমারিতে ‘নেকাবের আড়ালে’ লিখে অনুসন্ধান করে বইটি সংগ্রহ করা যাবে। এ ছাড়া সরাসরি প্রি-অর্ডার করা যাবে https://seller.rokomari.com/book/579798/nekaber-arale লিংক থেকে।

কবি মুহাম্মদ আমিনুল ইসলাম বলেন, “ছাপা অক্ষরের বই প্রকাশিত হওয়া আমার জীবনের সেরা অর্জন। আমি লিখে যেতে চাই মানুষের জন্য, দেশের জন্য, সাহিত্যের জন্য। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিঘা আহমদীয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।

শেয়ার করুন

সংশ্লিষ্ট আরও সংবাদ
© All rights reserved © 2024 The Dhaka Age
Theme Download From ThemesBazar.Com